শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির আওতায় আনতে হবে----- ফারুক

স্টাফ রিপোর্টার : দেশের রাজনৈতিক আকাশকে আবারও ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর, দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার জন্য চক্রান্ত চলছে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। আপনি আবু সাঈদের রক্ত, মুগ্ধের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাকে কেউ বসিয়ে দেয়নি। আপনি নিজের ইচ্ছায় এ দেশের ক্ষমতায় আসেননি। আপনি বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। à§« আগস্টের পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ক্ষমতায় বসাতে হবে। কারণ আপনিই পারবেন বাংলাদেশের ১৬ বছর ধরে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে। 

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনার কাছে জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা দরকার। সেই সরকার গঠনের প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তাই আপনি সময় বুঝে অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। 

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা বলেন, আপনার করা সংস্কারগুলোকে বিনষ্ট করে আপনাকে বিতর্কিত করার প্রক্রিয়া চলছে। আপনার সহযোগীরা অত্যন্ত বিজ্ঞবান ব্যক্তি। আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন আপনাকে সততার সঙ্গে এমন পরামর্শ দেবেন; বাংলাদেশের মানুষের যে আস্থা, সে আস্থা যেন নষ্ট না হয়। সেজন্য অবশ্যই উপদেষ্টারা আপনাকে সহযোগিতা করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ